ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর গাড়িটির( মাইক্রোবাস) সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)।
এ বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, ‘আজ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গাড়িটির( মাইক্রোবাস) চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি জানান, মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যান পালিয়ে যায়।
Welcome To B News Just another WordPress site
