রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে একক রবীন্দ্র সংগীত সন্ধ্যা ইভা রহমান অনুষ্ঠিত হবে। ‘মনে কী দ্বিধা’ নামক সংগতীনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় সোমবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে।
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানারে পর পর দু’বছর প্রকাশিত হয় শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের দু’টি একক অ্যালবাম ‘মনে কী দ্বিধা’ এবং ‘মনে রবে কিনা রবে আমারে’।
দু’টি অ্যালবামের গানগুলোর সঙ্গীত আয়োজন করেন ভারতীয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শিবাজী চট্টোপাধ্যায়। এ দুই অ্যালবামের গানগুলো নিয়েই অনুষ্ঠানটি।
Welcome To B News Just another WordPress site
