মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনেরহারবাড়িয়া এলাকায় ডুবোচরের ধাক্কায় কয়লা বোঝাই জাহাজডুবির ঘটনা ঘটেছে।
রোববার ভোরে বন্দর চ্যানেলে ৭৫০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজ এমভি নিলয় -২ ডুবে যায়। দুপুর ২টা পর্যন্ত কার্গোটি উদ্ধারে কোনো অভিযান শুরু হয়নি।
ডুবে যাওয়া লাইটার জাহাজের চালক আনিছুল হক মুঠোফোনে জানান, সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ভোরে নোয়াপাড়া যশোরের উদ্দেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২। এর পর কিছুদূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় লাইটারটি। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন নৌযানের কর্মচারীরা।
এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার জাহাজডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
Welcome To B News Just another WordPress site
