স্টুডেন্ট অফ দা ইয়ার, বদলাপুর থেকে জুড়ুয়া টু। ব্যাক টু ব্যাক হিট ছবি। কখনও রোম্যান্টিক হিরো। আবার কখনও কমেডি হিরো হিসেবে দেখা গেছে বরুণ ধওয়ানকে। অ্যাকশনেও কম যান না বরুণ। তবে সুজিত সরকারের অক্টোবরে একেবারে অন্যভাবে দেখা যাবে তাঁকে। ছবিতে বরুণকে দেখা যাবে হোটেল ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে। কিন্তু, জানেন কি শুটিং চলাকালীন সত্যি বরুণকে হোটেলকর্মী ভেবে ফেলেছিলেন এক পর্যটক।
এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অক্টোবরের শুটিংয়ে কোনও সেট ব্যবহার হয়নি। গোটা শুটিংটাই হয়েছিল একটি পাঁচতারা হোটেলে। সেখানে শুটিংয়ের জন্য বরুণকে নানাভাবে প্রশিক্ষণ দেওয়াও হয়। যেমন একজন বিদেশি পর্যটক এলে তাঁকে কীভাবে স্বাগত জানাবেন, কাকে কীভাবে খাবার সার্ভ করবেন। ঘর পরিষ্কার করাটাও শিখতে হয়েছে বরুণকে।
আর সেই শুটিংয়ের সময়ই এক পর্যটক বরুণকে হোটেলের কর্মী ভেবে বসেন। তাঁকে খাবার সার্ভ করতে বলার পাশাপাশি ঘর পরিষ্কারও করতে বলেন। আর বরুণ নাকি সেই কাজটি করেও ছিলেন।
অক্টোবরে বরুণের পাশাপাশি দেখা যাবে বনিতা সিন্ধুকে। এক সাক্ষৎকারে বরুণ জানিয়েছেন, ছবির সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে। এমনকী ছবির জন্য বরুণ নিজের পারিশ্রমিক পর্যন্তও কমিয়ে দিয়েছিলেন।
Welcome To B News Just another WordPress site
