চট্টগ্রামের পতেঙ্গা থানার নয়াবাজার এলাকায় র্যাব কলোনিতে অগ্নিকাণ্ডে ৩৮টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের প্রহলাদ কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নয়াবাজারের র্যাব কলোনিতে অগ্নিকাণ্ডের খবরে ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণির নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩৮টি কাঁচা দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়ক্ষতিও হলেও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রহলাদ।
Welcome To B News Just another WordPress site
