Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সোনারগাঁওয়ে বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সোনারগাঁওয়ে বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কান্দারগাঁও এলাকায় একটি কোম্পানীর বালু ভরাট কেন্দ্র করে দু’গ্রুপের বিরোধের জের ধরে মোহাম্মদ আলী (৩০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারপাড় এলাকার মৃত আরজন আলীর ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগিনা।

সোনারগাঁও থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নে কান্দারগাঁও এলাকায় ইউনিক গ্রুপ নামে কোম্পানীর বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেন ও ইউপি সদস্য মোশারফ বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ১২ টা যুবলীগ নেতা জাকিরের ভাগিনা যুবলীগ কর্মী মোহাম্মদ আলী উক্ত এলাকা থেকে বাড়ি ফেরার সময় পূর্বপরিকল্পিতভাবে ইউপি সদস্য মোশারফসহ তার বাহিনীর লোকজন রাস্তা গতিরোধ করে। পরে মোহাম্মদ আলীকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এ ঘটনার খবর শুনে এলাকাবাসী ও স্বজনরা আহত মোহাম্মদ আলীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে মোহাম্মদ আলী মারা যায়। এ ঘটনায় রাতেই স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেনসহ ৬জনকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top