Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » জীবনরক্ষায় ট্রেনের সঙ্গে ৫ কিমি. দৌড়ালো কুকুর, সাসপেন্ড হলেন ট্রেনচালক

জীবনরক্ষায় ট্রেনের সঙ্গে ৫ কিমি. দৌড়ালো কুকুর, সাসপেন্ড হলেন ট্রেনচালক

যমুনা সেতুর দৈর্ঘ্যে প্রায় পাঁচ কিলোমিটার। আর এই এতখানি দৌড়ে পার হওয়া তাও আবার ট্রেনের আগে আগে, আসলেই অসম্ভব। তবে সেটাই সম্ভব করলো এক কুকুর। তবে নিজের জীবন বাঁচানোর জন্য এই কাজ করেছে কুকুরটি। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে।

ভিডিওটিতে দেখা যায়, সেতুর ওপর দিয়ে ট্রেন যাত্রা শুরু করা মাত্র একটি কুকুর সামনে এসে পড়ে।  ট্রেন দেখে সেই কুকুর সামনে দৌঁড়ানো শুরু করে।  ট্রেন চলছে কুকুরটিও সমানতালে সামনে দৌঁড়াচ্ছে। গতি কমবেশি হচ্ছে না। কুকুরটি কোনোভাবে একটু দাঁড়ালেও বা গতি একটু কমালে ওর শরীর ছিন্নভিন্ন হয়ে যাবে। এই বিষয়টি সে ভালোভাবেই টের পেয়েছিল।  তাই তো কোনোভাবেই বিরাম নেওয়ার নাম নেই দৌঁড়াচ্ছে তো দৌঁড়াচ্ছেই।

তবে যে ভিডিও করেছে সে জানিয়েছেন, চালক ওই সময় ট্রেনটি স্লো করে দিয়েছিল আর সে কারণে চালককে দুই মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কুকুরটি বেঁচে গিয়েছিল ছিল কিনা তা নিয়ে অনেকেই কনফিউশন থাকলেও ভিডিও ধারণকারী জানান, কুকুরটি শেষ পর্যন্ত অক্ষত রয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top