জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়া উপস্থিত হন। এসময় আইনজীবীর মাধ্যমে তিনি দুই মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় জামিনের শর্ত ভঙ্গের দায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালতের বিচারক এ আদেশের পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেয়ার কার্যক্রমের সমাপ্তি টেনে পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশনা দেন। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর টানা তিন দিন দুর্নীতির দুই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।
Welcome To B News Just another WordPress site
