Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » আজ আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া

আজ আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিনের আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার একথা জানান বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় জামিনের শর্ত ভঙ্গের দায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালতের বিচারক এ আদেশের পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেয়ার কার্যক্রমের সমাপ্তি টেনে পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশনা দেন। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর টানা তিন দিন দুর্নীতির দুই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top