Monday , 18 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Uncategorized » মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ : ধর্মসচিব
মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ : ধর্মসচিব

মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ : ধর্মসচিব

ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বলেছেন, ‘মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি। তিনি বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন। তার জীবনাদর্শ আলোকবর্তিকা হিসেবে প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষকে মুক্তির পথ দেখাবে।’

শনিবার (৬ সেপ্টেম্বর) জামালপুরে জেলা মডেল মসজিদ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আফতাব হোসেন এ কথা বলেন।

ধর্মসচিব বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমতস্বরূপ। তিনি দুনিয়ায় এসেছিলেন আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে এসেছিলেন তিনি।

রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে ধর্মসচিব বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অর্থ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তার আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাতে হবে।’

আফতাব হোসেন প্রামাণিক বলেন, ‘রাসুল (সা.)-এর জীবন ছিল সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা, দয়া, ভালোবাসা ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক। তার শিক্ষা সর্বজনীন, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কল্যাণকর।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম।

এতে মূখ্য আলোচক হিসেবে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কামালখান হাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী।

সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ধর্মসচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top