Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ‘বছরের প্রায় ছয় মাস এলাকার লোক পানিবন্দি থাকে’
‘বছরের প্রায় ছয় মাস এলাকার লোক পানিবন্দি থাকে’

‘বছরের প্রায় ছয় মাস এলাকার লোক পানিবন্দি থাকে’

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত এই পৌরবাসীরা। দীর্ঘদিন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় নাগরিকদের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জমে থাকা পানিও নামতে সময় লাগছে দীর্ঘক্ষণ।

জানা গেছে, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ীর পাংশা পৌরসভা। প্রায় অর্ধ লাখ জনঅধ্যুষিত পাংশা পৌরসভাটি ২০১১ সালে প্রথম শ্রেণিতে রূপান্তরিত হয়। কিন্তু পৌরবাসীর ঘাড়ে নিয়মিত করের বোঝা চাপালেও সেই তুলনায় বাড়েনি কোনো নাগরিক সুবিধা।

সরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা যায়, ছোট বড় খানাখন্দে ভরা সড়ক। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা। অনেকস্থানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি। কোনো কোনো স্থানে বছরের অর্ধেক সময় জমে থাকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। ফলে শিশু থেকে বয়স্ক মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top