শেখ জাহিদ বিন আজিমঃ রাজবাড়ীর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
গতকাল সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর রাজবাড়ী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সরদার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। আহত শিমুল প্রামানিক (১৮) ও ইয়াছিন শেখ একই ইউনিয়নের বাসিন্দা। তিনজনই রাজবাড়ী জুট মিলে একসঙ্গে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রাজিব দে সরকার বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান আল আমিন। তার মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। অন্য দুইজনেরও মাথায় গুরুতর আঘাত আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুরে পাঠিয়ে দিয়েছি।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ট্রাকটি জব্দ করি। তবে চালক পালিয়ে গেছে।
Welcome To B News Just another WordPress site
