Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের যোগদান
বাগমারায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের যোগদান

বাগমারায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের যোগদান

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ মেহেদী হাসান। বুধবার (৭ এপ্রিল ২০২৫) উপজেলা ভূমি অফিসে যোগদান করেন তিনি। গত ২৯ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন বদলী হওয়ায় শূন্য হয়ে পড়ে সহকারী কমিশনারের পদ।

নতুন সহকারী কমিশনার না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহৎ উপজেলার দায়িত্বে একজন অফিসার হওয়ার কারণেই দ্রুত সময়ের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) পেল উপজেলা ভূমি অফিস। মোহাম্মদ মেহেদী হাসান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম যোগদান করেন । পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

সেখান থেকে মোহাম্মদ মেহেদী হাসান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগমারায় যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগমারা তৃতীয় উপজেলা বলে জানান, সদ্য যোগদানকৃত কর্মকর্তা। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এর গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top