Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » ব্যাংক-বিমা » সরকারি ব্যাংক এবার একীভূত হচ্ছে

সরকারি ব্যাংক এবার একীভূত হচ্ছে

বেসরকারি খাতের পদ্মা – এক্সিম ব্যাংক একীভূত হওয়ার এবার একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সরকারি ব্যাংককে।

গতকাল বুধবার (৩ এপ্রিল) এক বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সঙ্গে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে।

বাংলাদেশ ব্যাংকের একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা দেবে। এরপর ব্যাংকগুলো নিজ নিজ পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

গত ১৮ মার্চ একীভূত হতে চুক্তি সই করে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সে সময় জানায়, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top