আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে যে অস্থিরতা চলছে, তাতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি আছে। আমাদের বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারের অস্থিরতার ফলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে, সে বিষয় আমরাও প্রস্তুত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, সিকিউরিটি ইস্যুতে জার্মানিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ করা বাংলাদেশের জন্য সম্মানের। শেখ হাসিনা সেখানে গিয়ে গণহত্যার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, যা তার সাহসিকতারই পরিচয়। অনেক সরকার প্রধানই এ বিষয়ে কথা বলতে পারেন না।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, আনিসুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Welcome To B News Just another WordPress site
