Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » দিন শেষ নওয়াজের দলের: পিটিআই নেতা

দিন শেষ নওয়াজের দলের: পিটিআই নেতা

পাকিস্তানের নির্বাচন শেষ হয়েছে চার দিন হয়ে গেল। এখনো সরকার গঠন নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই এক দল আরেক দলের নামে মন্তব্য করছে। এরই অংশ হিসেবে কথা বলেছেন পিটিআই নেতা হাম্মাদ আজহার।

তিনি দাবি করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দিন শেষ হয়ে গেছে এবং পাঞ্জাব এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে। খবর ডনের।

এক্স (টুইট) বার্তায় হাম্মাদ আজহার বলেন, আগামী নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। এ সময় পিটিআই নেতাদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো পিটিআই সদস্য অর্থ লেনদেন করে ধরা পড়লে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

এদিকে পিএমএল-এন নেতা খাওয়াজা সাদ রফিক সব দলকে উদার মনোভাবাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, কীভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার পরিসমাপ্তি ঘটানো যায় তা নিয়ে সব দলের ভাবা উচিত।

তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে সবার পরমতসহিষ্ণু হওয়া উচিত। নিজেদের ভুল বিশ্লেষণ করে চিত্ত বিকশিত করা উচিত।

গত ২৪ ঘণ্টায় পিএমএল-এনে যোগ দিয়েছেন পিটিআই সমর্থিত একজনসহ মোট ছয় স্বতন্ত্র বিজয়ী প্রার্থী। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top