Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বিএনপি ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দিল

বিএনপি ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দিল

আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে আলোচনা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনা সভার আয়োজন করা হবে।

এ নিয়ে ১১ দফায় অবরোধের ডাক দিল দলটি। সবশেষ গত বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। এছাড়া রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেছে তারা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top