Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ডিউটিরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিউটিরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ডিউটিরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এএসআই সাজ্জাদুল মান্নান (৪১) এর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা সাজ্জাদুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারাপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ডিউটিরত অবস্থায় থানার সহকারী উপ-পরিদর্শক সাজ্জাদুল মান্নান ও কনস্টেবল আল-আমিন মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর থেকে থানায় আসার পথে বি-চাপিতলায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল আমিন অল্প আহত হলেও এএসআই সাজ্জাদুল গুরুতর আহত হয়। আহত সাজ্জাদুলকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ ঢামেক থেকে তার গ্রামের বাড়ী রামগঞ্জের নান্দিয়ারা পাড়ায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ওসি রিয়াজ উদ্দিন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top