Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » স্বর্ণ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমলো

স্বর্ণ ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ধার্য করা হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণেই দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭৫৯ থেকে এক হাজার ১৬৬ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ফলেই বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ জুলাই থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top