Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » রাতেই বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে

রাতেই বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (বুধবার) রাত ১০টার দিকে ভার্চুয়ালি এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাত ১০টায় ভার্চুয়ালি বৈঠক হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন। পরে বৈঠক থেকে আসা সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি।

এর আগে আজ সকালে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের মাত্রা এ মাসের শেষের দিকে কমে আসবে। তখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হতে পারে।

করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top