Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » খালেদার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো : তথ্যমন্ত্রী

খালেদার স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের বক্তব্য বিএনপির শিখিয়ে দেওয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, শুধুমাত্র ইউকেতে চিকিৎসা আছে। আর চিকিৎসা আছে জার্মানিতে আর ইউএসএতে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো (চিকিৎসা) নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই।

আজ সোমাবর (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেসব ডাক্তাররা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশির ভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন।

তিনি আরো বলেন, এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তারা ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন, গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে।

এর আগে বিএনপি নেত্রীর গুলশানের বাসভবন ফিরোজায় রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তারা জানান, সাবেক প্রধানমন্ত্রীর লিভার সিরোসিস। দেশে এর চিকিৎসা নেই।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top