বাগমারা প্রতিনিধি
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্য ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হওয়ার ঘোষনায় অনেকেই ওই নির্বাচনে প্রার্থী হিসাবে জানান দিতে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ভোটারদের।
বাগমারা উপজেলায় বড়বিহানালী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান মোঃ ইয়াছিন আলী সরদার । এ লক্ষ্যে বিভিন্ন স্তরের দলীয় নেতা কর্মী এবং ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করতে শুরু করেছেন তিনি।
বুধবার (১৭ নভেম্বর ) প্রতিনিধি সাথে একান্ত সাক্ষাতকারে ইয়াছিন আলী সরদার প্রজন্মের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিমত ব্যক্ত করেন। সেই সাথে ইয়াছিন আলী সরদার প্রতিনিধি কে বলেন, তরুন প্রজন্মের ভোটারদের ব্যাপক উৎসাহ ও সমর্থনের কারনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে ভোটের মাঠে লড়তে আগ্রহ প্রকাশ করেছি । বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেলে তবেই নির্বাচনে প্রার্থী হতে চাই নতুবা দল যাকে মনোনয়ন দেবে, নির্বাচনে তার পক্ষে কাজ করে যাব।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোট নিয়ে যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, জনগণ তাদের ভোট দিবে না। ভোটাররা ইউপি নির্বাচনে টাকার বিনিময়ে বিক্রি হতে চায়না, তারা চায় সৎ ব্যক্তি কে ভোট দিয়ে জয়লাভ করাতে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তি ইমেজের স্বচ্ছতাও অগ্রাধিকার পাবে ভোটারদের কাছে।
উল্লেখ্য, মোঃ ইয়াছিন আলী সরদার বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক -সাধারণ সম্পাদক ও বড়বিহানালী ইউনিয়নের বড়বিহানালী গ্রামের মহুরম সুতব আলী সরদারের সন্তান।
Welcome To B News Just another WordPress site
