Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » চাটখিলে ৭ বস্তা মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক

চাটখিলে ৭ বস্তা মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের দক্ষিণ শ্রীনগর গ্রামের বসবাসরত আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও দাসের বাড়ির নুর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)কে ৭ বস্তা মাদকদ্রব্য সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুয়া আইয়ুব শামীম কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই এলাকার দাসের বাড়িতে অভিযান করে মাদক কারবারি আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ দুই মাদক কারবারি দীর্ঘ্যদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত আছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। আরো কয়েকবার গ্রেফতার করার পরও প্রশাসনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা!!

কোন ভাবেই তাদেরকে এই কালো ব্যবসা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা, কোন অপশক্তি তাদের সহযোগীতা করে বলে মন্তব্য করে এলাকাবাসী।

এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top