Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » চাটখিলে অষ্টম শ্রেনীর ছাত্রী নিখোঁজ

চাটখিলে অষ্টম শ্রেনীর ছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি:

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আলী অহম্মদের মেয়ে ও স্থানীয় ফয়জুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী মাইসা আক্তার প্রীতি (১৪) বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা গতকাল শুক্রবার বিকালে চাটখিল থানায় জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের সুনার বাড়ীর আলী অহম্মদের মেয়ে প্রীতি প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু বিকেলে মাদ্রাসা থেকে ফিরে না আসায় তার মা মাদ্রাসায় যায়। মাদ্রাসার সুপারের নিকট খবর নিলে সুপার জানায় সে ঐ দিন মাদ্রাসায় আসে নি । পরে তার মা সম্ভাব্য আত্নীয় স্বজন ও পাড়া-প্রতিবেশিদের বাড়িতে খোজ করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোজেঁর সময় সে শ্যালোয়ার কামিজ ও কালো বোরকা পরিহিত ছিল।

মাদ্রাসার সুপার নুরুল হুদা জানায়, বৃহস্পতিবার দাখিল অষ্টম শ্রেনির কোন ক্লাস ছিল না। তাই ঐ দিন সে মাদ্রাসায় আসে নি। এছাড়া মাদ্রাসার সি সি ক্যামরায় সে আসার কোন দৃশ্য দেখা যায় নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জিডির সত্যতা স্বীকার করে জানান, ছাত্রীর মা থানায় সাধারন ডাইরি করেছেন। এ ব্যাপারে আমরা খোজ খবর নিচ্ছি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top