Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শুধু জিপিএ-৫-এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে। নতুন পাঠ্যক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এ পাঠ্যক্রম সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন আজ। তিনি সব সময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তাঁর জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারা দেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top