Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় (৮) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক মো. ইয়াছিন (২৪) উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্ত যুবক জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করেন। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে এবং থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করে।

ওসি বড়ুয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তারকৃতকে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top