আড়াইহাজারে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন বেগম (৪০) নামের এক স্ত্রীর বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন ওই গ্রামের মো. আমানের স্ত্রী।
নিহতের ছেলে আমিনুল ইসলাম জানান, কয়েক দিন ধরে পারিবারিক কলহের জের ধরে তার বাবা-মায়ের বিবাধ চলছিল। যার কারণে তার বাবার ওপর অভিমান করে বুধবার তার মা নাসরিন বেগম বিষপান করে আত্মহত্যা করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Welcome To B News Just another WordPress site
