Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » মেডিকেলের ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর থেকে

মেডিকেলের ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর থেকে

চলতি মাসের ১৩ তারিখে মেডিকেল সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এদিন থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে। মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দিব।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top