Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্যকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্যকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সাবেক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অমর জীবন চাকমা (৪০)। শুক্রবার মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়।  এ তথ্য জানিয়েছেন দীঘিনালা থানার ওসি পিয়ার আহমেদ। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অমরের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা (৪০)। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেছে। অমর জীবন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে।

তবে তিনি নোয়াপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন। অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। সবজি বেচাকেনা করে সংসার চালাতেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top