Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » দুর্গাপূজা উপলক্ষে ঝিকরা ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেসমিন আরা উজ্জল

দুর্গাপূজা উপলক্ষে ঝিকরা ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেসমিন আরা উজ্জল

মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিতঃ ২১  অক্টোবর ২০২০ অপডেট টাইমঃ রাত ৯ টা ৩০   মিনিটে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের সেনপাড়াগ্রামের         আওয়ামীলীগ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধার পুত্রবধু ও ইউনিয়ন আ,লীগের  সহ- সভাপতি ও চেয়ারম্যান পদে আপনাদের  সকলের কাছে দোয়া প্রার্থী জেসমিন আরা উজ্জল।

হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব শুরুর আগে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়ে উৎসবের সফলতা প্রত্যাশাও সারর্দীয় দুুুুর্গা র্পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

জেসমিন আরা উজ্জল তার বাণীতে বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী-৪ বাগমারা আসনের  মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক এমপি এর  পক্ষে  আমি ঝিকরা        ইউনিয়নবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
“বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন।

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে জেসমিন আরাা উর্জ্জল বলেন ,দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।”

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top