Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » দগ্ধদের সার্বক্ষণিক খবর নিচ্ছেন- প্রধানমন্ত্রী

দগ্ধদের সার্বক্ষণিক খবর নিচ্ছেন- প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী দগ্ধদের  সার্বক্ষণিক খবর নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি একথা জানান।
জাহিদ মালেক বলেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধদের প্রায় সবারই ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবারই শ্বাসনালী পুড়েছে। যার কারণে কেউই এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত নন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দগ্ধদের খবর নিচ্ছেন। আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
জাহিদ মালেক বলেন, একটি মামলা করা হয়েছে৷ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যদি কারো গাফিলতি পাওয়া যায়, তার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top