বাংলাদেশে রুশ ভ্যাকসিন উৎপাদন নিয়ে আলোচনা ও চিঠি চালাচালির খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, টিকা উৎপাদনের সক্ষমতার প্রশ্নটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের সরকারের কথাবার্তাও হয়েছে। সেই আলোচনায় রাশিয়াকে বাংলাদেশের সক্ষমতা থাকার বিষয়টি জানিয়েও দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেশ কয়েকটি কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি পেয়েছে। বেক্সিমকো এই ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের ব্যবস্থা নেবে। এই ভ্যাকসিন ভারতের সিরাম কোম্পানি উৎপাদন করছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সরকারিভাবে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে চায়। তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষার জন্য তারা ৮ লাখ ডলার মূল্যের কিট বাংলাদেশকে দেবে। আর এটা অল্প দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে। কিট আনার প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া দক্ষিণ কোরিয়া করোনা সংক্রমণ পরীক্ষার জন্য বেশ কয়েকটি পিসিআর মেশিনও দেয়ার কথা জানিয়েছে বলে জানান মন্ত্রী।
Welcome To B News Just another WordPress site
