Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » বিকল্প মূল্যায়ন প্রস্তাবনা তৈরির নির্দেশনা এইচএসসি পরীক্ষার

বিকল্প মূল্যায়ন প্রস্তাবনা তৈরির নির্দেশনা এইচএসসি পরীক্ষার

করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত রাখতে হবে। এছাড়াও করোনা পরিস্থিতির এই সময় ও পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার কি ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে নির্দেশনা দেন।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্তর, সংস্থার প্রধানরে অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

সভায় মহামারি করোনার কারণে কওমী মাদ্রাসাছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩রা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এছাড়াও পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়। পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক  বোর্ডের কর্মকর্তাদের এই নির্দেশ দেয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ অনেকে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top