Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » দ্বিতীয়বার করোনায় আক্রান্তের খবর আসছে: স্বাস্থ্যের ডিজি

দ্বিতীয়বার করোনায় আক্রান্তের খবর আসছে: স্বাস্থ্যের ডিজি

একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হবার পর দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে যদিও সেটা খুব সামান্য বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অধিদপ্তরের অন্যান্য লাইন ডিরেক্টরা উপস্থিতরা উপস্থিত ছিলেন।

খুরশীদ আলম বলেন, ‘বাংলাদেশে সেকেন্ড ইনফেকশন বা দ্বিতীয়বার সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না। যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কতজন সেটা দিতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জনের মতো জানি যাদের দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। প্রথমবার ইনফেকশন হয়ে ভালো হয়ে গিয়েছেন, এক থেকে দেড় মাস পার করেছেন। দ্বিতীয়বার আবার হবার পর পরীক্ষা করে পজিটিভ এসেছে।’

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top