Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » শিল্পী সমিতির বনভোজন ২৯ ফেব্রুয়ারি

শিল্পী সমিতির বনভোজন ২৯ ফেব্রুয়ারি

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২৯ ফেব্রুয়ারি গাজীপুরের মেঘবাড়িতে বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের নবীন-প্রবীণ সব শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হবে এবারের বনভোজন। অতীতের তুলনায় এবার আরও জাঁকজমকপূর্ণ হবে। শিল্পীরা একটি দিন আনন্দ করবে, একে অন্যের সঙ্গে দেখা হবে, আড্ডা দেবে- এমন পরিবেশ তৈরি করতেই এই বনভোজনের আয়োজন। এবারের আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না বলে আশা করছি। সবাইকে নিয়ে আনন্দঘন মিলনমেলা করতে চাই।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top