মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নাইমের ব্যাটিং ঝর চলছে। রাজশাহী রয়্যালসের বিপক্ষে উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে শেন ওয়াটসনের সঙ্গে তাণ্ডব শুরু করেছেন রংপুর রেঞ্জার্সের ওপেনার মোহাম্মদ নাইম। জাতীয় দলের এ তরুণ ব্যাটসম্যান একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারের খেলা শেষে ৩৭ রান। মাত্র ১৩ বল খেলে ৪টি চার ও এক ছক্কায় ২১৫.৩৮ স্টাইকরেটে ২৮ রান করেছেন নাঈম শেখ। ৫ বল খেলে ৭ রান করেছেন রংপুরের অস্ট্রেলিয়ান অধিনায়ক শেন ওয়াটসন।
মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিং করছে রংপুর। আগের সাত খেলায় ৫টিতে হেরে যাওয়া দলটি সম্মানজনক স্কোর গড়তে ব্যাটের লড়াই চালিয়ে যাচ্ছে।
Welcome To B News Just another WordPress site
