Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় বাস উল্টে বাসের যাত্রী নিহত।

বাগমারায় বাস উল্টে বাসের যাত্রী নিহত।

বাগমারা রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বাস উল্টে গিয়ে এক বাস যাত্রী নিহত হয়েছে। নিহত বাস যাত্রীর নাম দেলোয়ারা বেগম (৩৮) সে উপজেলা দেউলিয়া মীরপাড়া  গ্রামের সৈয়দ এমদাদুল হকের স্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ থেকে রাজশাহী গামী সাব্বির পরিবহনের সিলেট জ-১১-০০৫০ নম্বরের একটি বাস গত শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার চিকাবাড়ি বাজারে রাস্তার খাদে পড়ে নিয়োস্তণ হারালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়োস্তণ হারিয়ে রাস্তার পাশে  উল্টে গেলে বাসে থাকা ওই যাত্রী বাস থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বাসটি ওই যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় দেলোয়ারা বেগম নামের ওই যাত্রী। তবে সাব্বির পরিবহনের ড্রাইভার সেলিম রেজা পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাগমারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার  করে। পুলিশ সূত্রে জানা গেছে চিকাবাড়ি বাজারের সামান্য পশ্চিমে পাকা রাস্তাটি অতি বৃষ্টিতে সেরে গেছে।  সেখানে বাসের চাকা পড়লে সামনের দিকে না গিয়ে চাকার উপরে থাকা লোহার পাতি ভেঙ্গে যায়। তৎক্ষণাৎ ড্রাইভার বাসের নিয়োস্তণ হারিয়ে ফেলে। সে সময় বাসটি রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগেই উল্টে যায় পরে স্থানীয়রা এসে বাসটি তুলে  ওই যাত্রীকে বাসের নিচ থেকে বের করে। ও ঘটনায় বাসে থাকা প্রায় ১০-১২ জন যাত্রী প্রাণে বেঁচে যায়। স্থানীয়দের অভিযোগ লক্কর ঝক্কর বাসের কারণে এ ঘটনা ঘটেছে। যদি ভাল মানের নতুন বাস এই রাস্তায় চলাচল করতো তাহলে এই জায়গায় লোহার পাতি ভেঙ্গে যাওয়ার কথা নয়। এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, বাসের চাপায় নিহতের ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top