Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » কাতারের কাছে ২-০ গোলে হার বাংলাদেশের

কাতারের কাছে ২-০ গোলে হার বাংলাদেশের

প্রায় কুড়ি হাজার দর্শকের সামনে বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইটা খারাপ করেনি বাংলাদেশ। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কমপক্ষে চারটি গোল সুযোগ তৈরী করেছিল জামালÑজীবনরা। ভাগ্য সহায় না থাকায় গোল পায়নি বাংলাদেশ। ম্যাচটি হারলেও কাতারের কঠিন পরিক্ষা নেয়ার পাশাপাশি উপস্থিত দর্শকদের মন জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। পুরো নব্বই মিনিটে বলার মতো মাত্র দুটি সুযোগ তৈরী করেছিল কাতার। তা থেকে ইউসুফ ও কারিমের গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়া দেশটি।
গ্যালারি ভর্তি দর্শকের সামনে লড়াইটা চলছিল সমানে সমান। ম্যাচের প্রথম পচিশ মিনিট পর্যন্ত বোঝার উপর ছিল না ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে খেলছে বাংলাদেশ। আক্রমন পাল্টা আক্রমনে লড়াইটাও চলছিল বেশ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top