Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » জাফলংয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি

জাফলংয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি

সিলেটের প্রকৃতি কন্যা জাফলংয়ে পর্যটন ব্যবস্থাপনায় সরকার উদ্যোগ নিয়েছে। দেশ-বিদেশের ভ্রমণে আসা পর্যটকদের নিরাপদ ভ্রমণ এবং যাতায়াতে বর্তমান সরকারের ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ টুরিজম বোর্ডের অর্থায়নে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি বিশাল দৃষ্টিনন্দন সিঁড়ি। ৪০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ৭১২ ফুট দৈর্ঘ্য স্থাপিত এই সিঁড়ি জাফলং সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। আধুনিক স্থাপত্যশৈলীর আঁচড় আর মজবুত ভিতে গড়ে ওঠা এ সিঁড়ি পর্যটকদের নিরাপদে পাহাড় বেয়ে উঠতে এবং নামতে ব্যাপক সাড়া ফেলেছে। পাহাড়ের পাথরময় ছোট-বড় গর্তযুক্ত পথ বেয়ে এতদিন জাফলং বেড়াতে আসা পর্যটকরা ওপর থেকে নিচে নামতেন। এতে করে পা পিছলে অনেক পর্যটক আহতের ঘটনা ঘটতো। সরকারের পর্যটন উন্নয়ন পরিক্রমার আওতায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে স্থাপিত এ সিঁড়িনির্মাণ সফল বাস্তবায়নে সেই দুর্ভোগ এখন উধাও হয়ে গেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top