Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » মাসুদ রানা হলেন রাসেল রানা

মাসুদ রানা হলেন রাসেল রানা

‘কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাসেল রানা। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় চ্যানেল আইয়ে প্রচারিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। হাজারও প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালে অংশ নেন রাসেল রানা, সাজ্জাদ খান ও জুনায়েদ। তাঁদের মধ্য থেকে সবদিক বিবেচনা করে রাসেল রানাকেই সেরা হিসেবে নির্বাচিত করেন বিচারকরা। বিজয়ী রাসেল রানাকে নিয়ে নির্মিত হবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছাড়া পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইউনিলিভার বাংলাদেশ লি. ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে একটি নতুন টয়োটা অ্যাকুয়া গাড়ি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস ও পূর্ণিমা। ২০ সেপ্টেম্বর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিএফডিসিতে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ধারণ করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top