বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। কিন্তু এই সুপারস্টার ভক্তদের মাঝে এখন আর নেই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যুর দ্বিতীয় বছর পূর্ণ হবে। শ্রীদেবীকে সম্মান জানাতে বুধবার তার মোমের মূর্তির উদ্বোধন হয়ে গেল সিঙ্গাপুরের মাদাম তুসো যাদুঘরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশি। শ্রীদেবীর মূর্তি উদ্বোধনের সেই ছবি নিজের টুইটার থেকে পোস্ট করেছেন চিত্র সমালোচক তরণ আদর্শ। শ্রীদেবীর মোমের মূর্তি উদ্বোধনের কথা মঙ্গলবার টুইট করে জানান বনি কাপুরও। তিনি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, শুধু আমাদের হৃদয়ে নয়।
Welcome To B News Just another WordPress site
