রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৯০৭ পিস ইয়াবা ট্যাবলেটে, ৩৬৭ গ্রাম ১৫০০ পুরিয়া হেরোইন, এক কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৪ ক্যান বিয়ার ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
Welcome To B News Just another WordPress site
