Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকেছেন আজ বেলা তিনটায়। সংবাদ সম্মেলনে ড. কামাল সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের কাউন্সিল নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

আজ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের কেন্দ্রীয় নেতা মোসতাক আহমেদ গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।

কয়েকটি বিষয় এ সংবাদ সম্মেলনে আলোচনা হতে পারে। এর মধ্যে জানা গেছে- গত ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তবে কাউন্সিলে দলের নতুন কমিটি গঠন করা হয়নি। তবে আজ কমিটির ঘোষণাও আসতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মনসুর ও মোকাব্বির খানের বিষয়ে দলের সিদ্ধান্ত বদলের যে গুঞ্জন চলছে সে বিষয়টি ড. কামাল হোসেন স্পষ্ট করতে পারেন বলে জানা গেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top