Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রধানমন্ত্রীর ফুফু হামিদা খানমের মৃত্যু

প্রধানমন্ত্রীর ফুফু হামিদা খানমের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন হামিদা খানম রানু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

ফুফুর মৃত্যুর খবর শুনে তার মরদেহ দেখতে সকাল সাড়ে ১০টার দিকে লালমাটিয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, হামিদা খানম রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি হামিদা খানমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

হামিদা খানম রানুর বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর চাচা ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন সভার সদস্য ছিলেন। এছাড়া হামিদা খানমের স্বামী প্রফেসর আইবুর রহমান শিকদার জগন্নাথ কলেজ ও গোপালগঞ্জের রামদিয়া কলেজের সাবেক শিক্ষক।

তাঁর একমাত্র ছেলে হামিদুর রহমান শিকদার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক। মৃত্যুকালে হামিদা খানম এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top