Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাসীর আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সাক্ষাতের সময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের সদস্যদের বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।

এ সময় প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top