Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা, ৪ হ্যাকার আটক

এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা, ৪ হ্যাকার আটক

রাজধানীর মতিঝিল থেকে এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার হ্যাকারকে আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিবি উত্তরের একটি দল তাদের গ্রেপ্তার করে।

ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। হ্যাকাররা এসব প্রশ্নপত্র বিক্রি করে এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করত। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে পুলিশ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top