মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে আরও এক বছরের জামিন দেন। এর আগে এই দুই মামলায় তাঁকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।
আদালতে খালেদার জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। পরে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে দুই মামলায় ৬ মাস করে জামিন দিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ফের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছর করে বাড়িয়েছেন।
নড়াইলের মামলায় গত বছরের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করেন রায়হান ফারুকী নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধার ছেলে। এরপরে এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। পরবর্তীতে হাইকোর্টে খালেদার জামিনের আবেদন করা হলে গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন আদালত।
এ ছাড়াও ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মানহানির মামলায় গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। এর পর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত গত বছরের ১৪ আগস্ট তাঁকে ছয় মাসের জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Welcome To B News Just another WordPress site
