Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ারকে আটক করেছে দুদক

ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ারকে আটক করেছে দুদক

ভূমি অফিসের কর্মকর্তারা দুর্নীতি করছেন, এমন অভিযোগে হঠাৎ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায় কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসে। এতে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভেয়ার।

আজ বুধবার দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার ওই সার্ভেয়ারের নাম মো. গিয়াস উদ্দিন। এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার ভূমি অফিসে অভিযানে যায়। অভিযানে দেখা যায়, জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আবদুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছে ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top