Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে পাঁচজন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিহতের মধ্যে একজনের পরিচয় গেছে। তিনি হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সুমি আখতার আয়েশা (৩৫)।

কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

তিনি আরো জানান, বাস থেকে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় ২০ জনকে। এদেরকে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যায়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার সড়ক দুর্ঘটনায় ৫ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top