Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ২১ আগস্টের হামলায় বিএনপির কেউ জড়িত নয় : মির্জা ফখরুল

২১ আগস্টের হামলায় বিএনপির কেউ জড়িত নয় : মির্জা ফখরুল

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের জড়ানো হয়েছে।

শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে  তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতাদের জড়িয়েছে।

তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে। এ মামলায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top